নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? জোড়া ধাক্কা খেতে পারে! প্রথমটা, ফোনের দাম বেশি। দ্বিতীয়ত, এত দাম দিয়েও হয়তো আগের চেয়ে কম ব়্যাম পাবেন। এর কারণ মূল্যবৃদ্ধি, সরকারি কর বা যুদ্ধ নয়! আসল কলকাঠি নাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্যাক্স। এ আবার কী বস্তু? খলনায়ক সেই ব়্যাম। টেক দুনিয়ায় নিঃশব্দে থাবা বসিয়েছে 'এআই ট্যাক্স'। আসলে এআই-এর রমরমার কারণে স্মার্টফোনের চিপ এবং স্টোরেজ ডিভাইসের দাম আকাশছোঁয়া। দরকার হাই-ব্যান্ডউইথ মেমরি। যাতে এআই-এর হাইস্পিড ডেটা প্রসেসিং করতে পারে। এর সরাসরি প্রভাব পড়ছে র্যামের বাজারে। গত কয়েক মাসে র্যামের দাম প্রায় ২০০ থেকে ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বড় ধাক্কা ১০-১৫ হাজারের বাজেট ফোনের বাজারে। প্রায় দেড় থেকে দুই গুণ বেড়ে যেতে পারে দাম।