দামি বাইকের দরেই এবার গাড়ি আনল টাটা! তাও আবার সিএনজি ও অটোমেটিক ট্রান্সমিশনের যুগলবন্দি। জনপ্রিয় মডেল মাইক্রো এসইউভি টাটা পাঞ্চের নতুন ফেসলিফ্ট মডেল লঞ্চ হল। পাঞ্চের প্রধান ফিচারই হল দুর্ঘটনা ঘটলে গাড়ি দুমড়েমুচড়ে যায় না। টাটার দাবি, ৫০ কিমি গতিতে সংঘর্ষের পরও ভিতরের যাত্রীরা অক্ষত থাকবেন। ইতিমধ্যেই ৭ লাখ ইউনিট পাঞ্চ বেচেছে টাটা। নতুন টাটা পাঞ্চের দাম শুরু হচ্ছে ৫.৫৯ লক্ষ টাকা থেকে। এর সঙ্গে যোগ দেবে জিএসটি ও বিমা। পেট্রোল ও সিএনজি-দু’টিতেই থাকবে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। পাশাপাশি প্রথমবার সিএনজি ভেরিয়েন্টে যুক্ত হল এএমটি গিয়ারবক্স।