আধার কার্ডে বড় বদল আনার কথা ভাবছে মোদী সরকার। আধার কার্ডের উপর আর থাকবে না নাম, ঠিকানা, জন্মতারিখ। তাহলে? আধারের ফটোকপি দিয়ে জালিয়াতি এড়াতেই এই সিদ্ধান্ত। নয়া আধার কার্ডে থাকতে পারে কেবল ছবি এবং কিউআর কোড। কিউআর কোডটি স্ক্যান করা যাবে কাস্টম অ্যাপ বা ইউআইডিএআই-এর নিজস্ব অথেন্টিকেশন টুলের মাধ্যমে। এই নিয়ম চালু হলে কোনও ব্যক্তি, সংস্থা বা কোম্পানিকে আধার কার্ড দেখালে বা তার ফটোকপি জমা দিলে, কার্ডের তথ্যের অপব্যবহার হওয়ার ঝুঁকি আর থাকবে না। তবে এই নতুন ব্যবস্থা কবে চালু হবে তা এখনও স্পষ্ট নয়।