তেলের দাম বাড়ছে। যুদ্ধের কারণে বোতলবন্দি জলও দামি হতে চলেছে! কেন বাড়ছে দাম? উত্তর লুকিয়ে স্ট্রেট অফ হরমুজে। যা কার্যত রুদ্ধ। ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া। প্লাস্টিকের বোতল তৈরির মূল উপাদান পিইটি রেজিন তৈরি হয় অপরিশোধিত তেল থেকে। তেলের দাম বেড়েছে। ফলে বোতল তৈরির খরচও বেড়ে গিয়েছে। শুধু জলই নয়, মদ ও বিয়ারের দাম বাড়তে চলেছে এক ধাক্কায়। কাঁচের বোতলের কারখানায় চুল্লি জ্বালাতে দরকার গ্যাসের। বাণিজ্যিক গ্যাসের জোগানো আকাল। বিয়ার ও মদ ভরা থাকে কাঁচের বোতলে। সে কারণে দাম বাড়তে চলেছে বলে খবর।