ডিম টাটকা তো? উত্তরপ্রদেশে ডিমের গায়ের ওপরই লেখা থাকবে এক্সপায়ারি ডেট। এ বার কি বাংলাও একই পথে হাঁটবে? এতে কি ডিমের দাম বাড়বে? প্রথমে জানা যাক, ডিমের আয়ু কত দিন? সাধারণ তাপমাত্রায় বড়জোর ১৫ দিন। ফ্রিজে রাখলে আয়ু কিছুটা বাড়ে। দাম বাড়বে? ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মদন মাইতি জানালেন, প্রতিটি ডিমের গায়ে আলাদা করে তারিখ ছাপাতে গেলে খরচ ইউনিট প্রতি অন্তত ২০ পয়সা বাড়বে। সংকটে পড়বেন ছোট পোলট্রি মালিকরা। কারণ প্রিন্টিং মেশিনের দাম প্রায় ১০ লক্ষ টাকা। প্রতিবেদনটি লিখেছেন কিশোর শীল।