আবার বাড়তে শুরু করেছে ডিমের দাম। গত সপ্তাহে যে ডিম মিলছিল ৪ টাকা ৭০ পয়সায়, আজ তার পাইকারি দর ৫ টাকা ১০ পয়সা। মঙ্গলবার এক ট্রে ডিমের পাইকারি দাম ১৫৩ টাকা। ঠিক সাত দিন আগে এই দাম ছিল ১৪১ টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১২ টাকা দাম বেড়েছে। খুচরো বাজারে এক পিস ডিমের দাম ৬ টাকা। কোথাও কোথাও জোড়া বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকায়। এক ট্রে ডিম কিনতে গেলে গুনতে হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা। কেন বাড়ল দাম?