ডিম কবে দিয়েছে মুরগি? এবার এটা লিখতে হবে বিক্রেতাকে। চমকে যাচ্ছেন! এমন নিয়ম চালু হয়ে গেল। লাভ বলতে, ডিম কতটা তাজা, সেটা হাতে নিয়েই বুঝতে পারবেন। পয়সা এপ্রিল থেকে রাজ্যের পোল্ট্রি খামারগুলিকে ডিমের গায়ে আবশ্যিক ভাবে লিখতে হবে ‘এক্সপায়ারি ডেট’। ডিমের গুণমান বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তবে এই নিয়ম বাংলায় নয়, উত্তরপ্রদেশে চালু হল। বাংলায় কি চালু হতে পারে? রাজ্যের এক পোল্ট্রি কর্তা জানালেন, ডিমে তারিখ ছাপতে গেলে ২০ পয়সা অতিরিক্ত পড়বে। বাড়বে ডিমের দাম।