চাকরি ছাড়ার পর আর বকেয়া টাকার জন্য মাসের পর মাস অপেক্ষা নয়! কোনও কর্মী চাকরি ছাড়লে বা ছাঁটাই করা হলে বকেয়া টাকা হাতে পেতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। কখনও কখনও ৯০ দিনও। সমস্যায় পড়তেন কর্মীরা!এটা আর হবে না। নতুন শ্রম আইন বা লেবার কোডে মাত্র ৪৮ ঘণ্টা বা ২ দিনের মধ্যেই ফুল সেটেলমেন্ট। কর্মীদের যাবতীয় পাওনা মেটাতে বাধ্য কোম্পানি। ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্টে কী কী থাকে?