স্লিপার ক্লাসের টিকিট কেটেও যেতে পারেন এসি-তে! তাও পকেটের বাড়তি কড়ি খরচ না করেই। রেলের ‘অটো আপগ্রেডেশন’ অপশনটা জেনে নিন। কী এই নিয়ম? ধরা যাক, আপনি স্লিপার বা থার্ড এসি-র টিকিট বুক করেছেন। দেখা গেল ট্রেনে সেকেন্ড এসি বা ফার্স্ট এসি-তে সিট খালি। অতিরিক্ত টাকা ছাড়াই আপনাকে ওই ক্লাসের সিট দিতে পারে। স্লিপার থেকে সরাসরি থার্ড এসি। থার্ড এসি থেকে সেকেন্ড এসি। সেকেন্ড এসি থেকে ফার্স্ট এসি। অটো আপগ্রেড হলে বার্থ এবং কোচ বদলে যাবে ঠিকই। কিন্তু আপনার ভাড়ায় কোনও বদল হবে না। এই সুবিধা পেতে কী করতে হবে? এই সুবিধা পাওয়ার প্রধান চাবিকাঠি লুকিয়ে আছে টিকিট বুকিংয়ের সময়ে। IRCTC অ্যাপ বা ওয়েবসাইট থেকে টিকিট কাটার সময় ‘Consider for Auto Upgradation’ অপশনটিতে টিক দিন। যাঁদের টিকিট কনফার্মড, তাঁরাই এই সুবিধা পাবেন। ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য এই নিয়ম খাটবে না।