হুড়মুড়িয়ে কমছে সোনা ও রুপোর দাম। সৌজন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। শুক্রবার রুপোর বাজারে ধস! এক দিনে ৮ শতাংশ কমে রুপোর দাম ২ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। মাত্র কয়েক ঘণ্টায় রুপোর দাম কমেছে প্রায় ১৯ হাজার টাকা। পিছিয়ে নেই সোনাও। বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এক ধাক্কায় ৪ শতাংশ পড়েছে। ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ১০০ টাকা। চলতি বছরের ২৯ জানুয়ারি রুপোর দাম পৌঁছে গিয়েছিল ৪ লাখ ২৫ হাজার টাকায়। ওই একই দিনে সোনার দামও চলে গিয়েছিল ১ লাখ ৯৩ হাজার ৯৬ টাকায়। সেই মাপদণ্ডে রুপো রেকর্ড দাম থেকে প্রায় ২ লক্ষ টাকা সস্তা। সোনা সস্তা প্রায় ৪৫ হাজার টাকা। কেন এই পতন? আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ট্রাম্প। অস্থিরতার আন্দাজ করে সোনা-রুপো বিক্রির হিড়িক বাজারে!