মাঝে ব্যবধান মাত্র ১০ দিন। ১৫ হাজার টাকা কমল সোনার দাম! ভাবছেন ক্লিকবেট? একদম নয়। এই যুদ্ধের মাঝেও সোনার দামে ধাক্কা! ২১ মার্চ, শনিবার ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ১৫০ টাকা। ১১ মার্চ দর ছিল ১ লক্ষ ৬১ হাজার ৬০০ টাকা। ১৬ হাজার ৪৫০ টাকা কমেছে দাম। এবার ১১ মার্চের হলমার্ক সোনার গয়নার দিকে চোখ রাখা যাক- দাম ১ লক্ষ ৫৩ হাজার ৬০০ টাকা। ২১ মার্চ কমে হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। ১৫ হাজার ৬৫০ টাকা সস্তা। রুপোতে আরও বড় পতন। ১১ মার্চ দাম ২ লক্ষ ৬৮ হাজার ২৫০ টাকা। কমে হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৩০০ টাকা। ৪১ হাজার ৯৫০ টাকা সস্তা। কেন দাম কমছে? আসলে যুদ্ধের আবহে সোনা বেচে লাভ ঘরে তুলছেন বিনিয়োগকারীরা।