শুক্রবার সোনা ও রুপোর বাজারে ধস! শুধু ভারত নয় আন্তর্জাতিক বাজারেও একই ছবি। কেন এই পতন? আসলে বর্তমানে বিনিয়োগকারীদের নজর আমেরিকা ও ইরানের সমঝোতার দিকে। শান্তি চুক্তি নিয়ে ধোঁয়াশা। এই সুযোগে বিনিয়োগকারীরা মুনাফা তুলছেন। বিক্রির চাপ বাড়ার কারণেই দামের পতন। রুপোর দাম রেকর্ড দাম থেকে ২ লক্ষ টাকারও বেশি সস্তা। কমেছে সোনার দামও। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১৭০০ টাকা কমে হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৭০০ টাকা। জানুয়ারিতে সোনার রেকর্ড দাম ছিল ২.০২ লক্ষ টাকা। সেখান থেকে ৪৯ হাজার টাকা সস্তা। ৪০০০ টাকারও বেশি কমে রুপোর দাম ২ লক্ষ ৩৯ হাজার ৬৮৫ টাকা। রুপোর রেকর্ড দাম ছিল ৪.৩৯ লক্ষ টাকা। ২ লক্ষ টাকা সস্তা। এখন কি কেনা উচিত? দীর্ঘমেয়াদে ভালো লাভ পাবেন। কিন্তু স্বল্পমেয়াদ হলে দূরে থাকুন।