সরকারি বাসে উঠলেই মহিলাদের জন্য টিকিট ফ্রি। ১ জুন থেকেই চালু হয়ে যাবে এই সুবিধে। যেখানে মর্জি যান, কোনও টিকিট লাগবে না। শর্ত একটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তবে শুধু মহিলা হলেই বাসে ফ্রি হবে না। দেখাতে হবে পরিচয়পত্র। কেন্দ্রের স্বীকৃত ১১টি পরিচয়পত্রের মধ্যে একটি থাকলেই চলবে। বাসে কন্ডাক্টর ওই পরিচয়পত্র দেখে নেবেন। শূন্য ভাড়ার টিকিট কেটে দেবেন। আসছে স্মার্ট ‘পিঙ্ক কার্ড’-ও। এই কার্ড চালু হলে বাসে ওঠার সময় শুধু কার্ড স্ক্যান করলেই হবে, আলাদা পরিচয়পত্র দেখাতে হবে না। কী কী লাগবে আবেদন করতে?