রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া এবার বন্ধ করে দিচ্ছে সরকার! খবরটা শুনেই আঁতকে উঠলেন! জ্বালানি সংকটের কালো মেঘ। হরমুজ প্রণালীতে অচলাবস্থা। কাতারে বিপর্যয়। এখনও গ্যাসের আকাল নেই। তবে ভবিষ্যতের বড় সংকট এড়াতে কঠোর সিদ্ধান্ত নিল মোদী সরকার। কেন্দ্রের নির্দেশ, যেখানে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সংযোগ পৌঁছে গিয়েছে, সেখানে গ্রাহকদের দ্রুত সিলিন্ডার ছেড়ে দিতে হবে। নিতে হবে পিএনজি। কোনও গ্রাহক পিএনজি সংযোগ থাকা সত্ত্বেও ব্যবহার না করলে সিলিন্ডার দেওয়া বন্ধ করবেন গ্যাস ডিলার। আসলে নলবাহিত রান্নার গ্যাসে কোনও ঝঞ্ঝাট নেই। বুকিংও করতে হয় না।