আজ, ১৫ জুলাই থেকেই দেশে সস্তা হল স্কচ হুইস্কি। কেন? সেটা জানতে দেখতে হবে পুরো ভিডিও। সুরাপ্রেমীদের জন্য বিরাট সুখবর! আসলে ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকেই কার্যকর হল। এত দিন ভারতে স্কচ হুইস্কির উপর ১৫০% আমদানি শুল্ক দিতে হত। সেটাই ধাপে ধাপে কমে হবে ৪০%! মোদ্দা কথা, নামী স্কচ পাওয়া যাবে সস্তায়। কতটা সস্তা হবে? একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আগে হাজার টাকার স্কচ হুইস্কির উপর লাগত ১৫০ শতাংশ শুল্ক। দাম পড়ত ২ হাজার ৫০০ টাকা। সেই শুল্ক কমে হবে ৪০ শতাংশ। এবার দাম পড়বে ১ হাজার ৪০০ টাকা। সস্তা হবে ১ হাজার ১০০ টাকা। দাম কমছে জাগুয়ার, রোলস রয়েসের মতো গাড়িরও। গাড়ির ওপর বসানো কাস্টমস ডিউটি ১০০ শতাংশ থেকে ধাপে ধাপে কমবে ১০ শতাংশে। এছাড়াও আগামী ১০ বছরে একধাক্কায় সস্তা হতে চলেছে ব্রিটেনের নামী বিউটি প্রোডাক্টও।