কয়েক সপ্তাহ আগেও সোনার দাম রেকর্ড বেড়েছিল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বা MCX-এ সোনার দাম সর্বোচ্চ স্তর থেকে প্রায় ২০ শতাংশ কমেছে। সহজ কথায়, ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা। রুপোয় এটা আরও বেশি। ২৫ থেকে ২৭%। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট বিকোচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৯০০ টাকায়। বৃহস্পতিবার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। শুক্রবার হলমার্ক সোনার গয়নার দর ১ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা। ১ লাখ ৪৮ হাজার ২০০ টাকা দাম ছিল বৃহস্পতিবার। এক কিলো রুপোর দাম ২ লাখ ৪৭ হাজার ২৫০ টাকা। বৃহস্পতিবার ২ লাখ ৪৯ হাজার ২০০ টাকায় বিকোচ্ছিল। সোনার দাম কেন কমছে?