১ এপ্রিল থেকে দেশের সমস্ত জাতীয় সড়ক টোল প্লাজায় নগদ টাকায় লেনদেন পুরোপুরি বন্ধ হচ্ছে। না, টোলপ্লাজা উঠে যাচ্ছে না। খালি নগদে আর টোল দিতে পারবেন না। তাহলে? শুধুমাত্র ডিজিটাল মাধ্যম অর্থাৎ ফাস্টট্যাগ বা ইউপিআই দিয়েই মেটাতে হবে ফি। টোলপ্লাজায় গাড়ির ভিড় কমাতেই এই সিদ্ধান্ত। বাঁচবে সময়। দেশের ৯৮ শতাংশেরও বেশি গাড়িতে ফাস্টট্যাগ রয়েছে। বলে রাখি, ফাস্টট্যাগ ছাড়া নগদে টোল দিলে এখন দ্বিগুণ টাকা দিতে হয়।