পোর্টালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’। অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথীর ভাতার দেখা নেই! কবে পাবেন দেড় হাজার টাকা? আসলে আবেদনের পর মেসেজটি আদতে একটি ‘অ্যাকনলেজমেন্ট’ বা প্রাপ্তি স্বীকার মাত্র। এর অর্থ হল, আবেদনটি সরকারি পোর্টালে জমা পড়েছে। আবেদন জমা পড়া আর টাকা পাওয়ার ছাড়পত্র, এক বিষয় নয়। ভেরিফিকেশন বা নথিপত্র যাচাই হবে। কেন এই দেরি? প্রচুর ভুয়ো আবেদন জমা পড়ছে। তাই তথ্য যাচাইয়ের কাজে বাড়তি সতর্কতা। যাচাইয়ের পরই আপনার মোবাইলে একটি চূড়ান্ত ‘ক্লেম’ মেসেজ আসবে। ঠিক দুই দিনের মাথায় সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।