জোমাটোর খাবার এবার দামি! এক ধাক্কায় প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল এই অনলাইন সংস্থা। আগে প্রতি অর্ডারে ১২ টাকা ৫০ পয়সা ফি দিতে হত। এবার থেকে গ্রাহকদের গুনতে হবে ১৪ টাকা ৯০ পয়সা। রেস্তরাঁর বিল, ডেলিভারি চার্জ এবং জিএসটির ওপর অতিরিক্ত ২.৪০ টাকা বাড়তি বোঝা চাপল ভোজনরসিকদের পকেটে। বাণিজ্যিক গ্যাসের জোগান সংকটেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কোম্পানির কত আয় হবে? গড়ে ২০ লক্ষ অর্ডার পায় জোমাটো। ২ টাকা ৪০ পয়সা প্রতি অর্ডারে হলে আয় বাড়বে প্রায় ৪৮ লক্ষ টাকা।