সাধারণ আর ৫ জন মানুষের মতোই মাটিতে বসেই খাবার খাচ্ছেন ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার যাদব। এই ভিডিও মন জয় করেছে সকলের। কলকাতায় সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টের পর সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যান্টিনে মেঝেতে বসে গ্রাউন্ড স্টাফ এবং ক্যান্টিন কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছিলেন সূর্য কুমার যাদব। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, যিনি মাংস দিচ্ছেন, অথবা যিনি রুটি বানাচ্ছেন, সবার সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছেন সূর্য। এমনকি ভিডিওর শেষে তাঁকে বাংলায় 'খুব ভালো' বলতেও শোনা যায়। দেখুন সেই ভাইরাল ভিডিও।