নেতাজি ভবন মেট্রো স্টেশনে ব্যাগ স্ক্যান করানো নিয়ে বচসা, তারপরই তুমুল ধাক্কাধাক্কি! মহিলা যাত্রীকে ব্যাগ স্ক্যান করানোর কথা বললে তিনি তাতে রাজি হননি বলে অভিযোগ। এরপর তাঁকে মেট্রো স্টেশনে প্রবেশে বাধা দেন মহিলা RPF। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাক্কাধাক্কি। ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঠিক কী ঘটেছিল ওই মেট্রো স্টেশনে, VIRAL হয়েছে ভিডিও।