প্রতিবেশী বৌদির অন্তর্বাস চুরি! এই সিসিটিভি ভিডিও এখন ভাইরাল। ঘটনাটি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর। বেশ কিছু দিন ধরেই মহিলার অন্তর্বাস রহস্যজনকভাবে উধাও হচ্ছিল। বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা বসান তাঁরা। সেই ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। দেখা যায়, চোর প্রতিবেশী অঙ্কিত। ওই মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন অঙ্কিত। মহিলার প্রতি অদ্ভুত এক যৌন আসক্তি থেকেই তিনি তাঁর ব্যবহৃত অন্তর্বাস চুরি করতেন। এমনকি নিজের বুকে ওই মহিলার নামের একটি ট্যাটুও করিয়েছিলেন। প্রশ্ন উঠছে, এটা প্রেম না কি মানসিক বিকৃতি?