চা বাগান থেকে উদ্ধার হল ১৭ ফুটের অজগর। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চুলসা চা বাগান থেকে এই বিশালাকার অজগরটিকে উদ্ধার করল সর্পপ্রেমীরা। মঙ্গলবার চা বাগানের হাসপাতাল সংলগ্ন এলাকায় সাপটিকে দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।