বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। যা এখনই শেষ হচ্ছে না। বরং আরও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তারা জানাল, আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার অ্যালার্টও রয়েছে।