বাংলায় মুসলিম ভোট কত? দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ৩৩ শতাংশ মুসলিম রয়েছে বাংলায়। এই সংখ্যাটা ঠিক কত? ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ২৭ শতাংশ। তা প্রায় ৩০ শতাংশে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ১২০টিতে মুসলিম ভোটাররাই নির্ণায়ক শক্তি। মানে মুসলিমরাই ঠিক করেন কে জিতবে?