বৈশাখের আগেই কালবৈশাখী! বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর ভ্রুকুটি কোন কোন জেলায়? নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কালবৈশাখী।