আবারও কালবৈশাখী। ঝড়বৃষ্টি। কবে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা হয়ে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। শুক্রবার থেকেই ফের ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।