পঞ্জিকা বলছে, দোল উৎসব ৩ মার্চ, মঙ্গলবার। আর হোলি ৪ মার্চ, বুধবার। এখন সরকারি ছুটি কোন দিন? পশ্চিমবঙ্গ সরকারের ক্যালেন্ডার অনুযায়ী, ৩ মার্চ মঙ্গলবার দোলের দিন সরকারি ছুটি। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২ মার্চ বিকেল ৫টা ৪২ মিনিটে। ৩ মার্চ বিকেল ৪টে ৫৭ মিনিটে শেষ হবে। ওই দিনই আবার চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু ৩ মার্চ দুপুর ৩টে ২০ মিনিটে। শেষ হবে সন্ধে ৬টা ৪৭ মিনিটে।