বর্ষা কি এবার সময়ের আগেই চলে আসবে? সত্যি! হ্যাঁ এমন পূর্বাভাসই এল। এপ্রিলে তীব্র গরম। পারদ চল্লিশ ডিগ্রির কাছে। গরম আরও বাড়ার সতর্কবার্তা। এর মধ্যেই ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস বলছে, এ বার নির্ধারিত সময়ের আগেই দেশে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মে মাসের শেষ দিকেই বৃষ্টি দক্ষিণ ভারতে। কোথায় প্রথম বৃষ্টি? ১৮ থেকে ২৫ মে-র মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা। ২৫ মে থেকে ১ জুনের মধ্যে বর্ষার প্রভাব আরও উত্তর ও পশ্চিমে ছড়াবে।