রঙের উৎসব দোল। সুরাপ্রেমীরা অবশ্য পানপাত্রে চুমুক দিয়ে উদযাপন করেন। কিন্তু দোলে কি মদের দোকান খোলা থাকবে? আসলে ওই দিন হাফ ডে বন্ধ। মানে দিনের একটা নির্দিষ্ট সময় বন্ধ থাকবে। ফুল ড্রাই ডে নয়! ৩ মার্চ সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে দোকান। ২টোর পর কিনতে পারবেন সুরা। আগের দিন রাত সাড়ে ১০টা পর্যন্ত দোকান খোলা। আর ৪ মার্চ হোলিতে পুরো দিনই খোলা।