মালদার সামসিতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ঠিক সামনেই দেখছেন এই ড্রোন! বড় বিপদ ঘটাতে পারত। নাশকতার ছক? গ্রেফতার তিন যুবক। সকলেই বিহারের কাটিহারের বাসিন্দা। নাম- অঙ্কিত পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল আর নুর আক্তার। কেন সামসিতে ড্রোন ওড়াচ্ছিলেন? পুলিশের গাড়িতে নুর জানালেন, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিউর রহমানের সোশ্যাল মিডিয়া প্রচারে এসেছিলেন।