বর্ষা ঢুকে গেল বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানাল, উত্তরবঙ্গের কিছু অংশে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে বর্ষা। আগামী ৩-৪ দিনে আরও বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ। দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? এখনও তারিখ বলা সম্ভব নয়। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দিনে বাড়বে বৃষ্টি। দমকা হাওয়া এবং বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা।