শনিবার ব্রিগেডে মোদীর সভা। রবিবার ভোট ঘোষণা। তার ঠিক ৫৫ মিনিট আগে জোড়া উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ল ভাতা। সেই সঙ্গে সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রাপ্তি! লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইতিমধ্যেই বেড়েছে ৫০০ টাকা। যুবসাথীর টাকাও ঢুকেছে ব্যাঙ্কে। এবার পালা পুরোহিত ও মোয়াজ্জেমদের। ভাতা বাড়ল ৫০০ টাকা। মাসে ২,০০০ টাকা। মার্চেই সরকারি কর্মীরা পাবেন ২০০৯ সাল থেকে বকেয়া ডিএ।