ঝড়বৃষ্টি। বৃহস্পতিবার ভোর থেকে শুরু। মেঘলা আকাশ। কত দিন চলবে এমন দুর্যোগ? আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তা থেকেই তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস। ঝড়ের হলুদ সতর্কতাও জারি।