দেড় মাস ধরে বাংলায় জারি শীতের ইনিংস। অনেকেই আশা করেছিলেন, এই ঠান্ডা আবহাওয়া আরও অন্তত এক মাস স্থায়ী হোক। কিন্তু আবহাওয়া দফতরের ইঙ্গিত বলছে, সেই আশা আর বেশি দিন পূরণ হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে আবহাওয়ার বদল শুরু হবে। ওই দিন থেকে টানা তিন দিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। সপ্তাহান্তে সর্বনিম্ন ও সর্বোচ্চ-দু’ধরনের তাপমাত্রাই স্বাভাবিকের ঘরে ফিরবে। এর ফলে দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই ফিকে হয়ে যাবে। ১২ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।