রাতভর বৃষ্টি। সকাল থেকে মেঘলা আকাশ। এই আবহাওয়া কদিন চলবে? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। রবিবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ভিজতে পারে কলকাতাও। মঙ্গলবারের জন্য কোনও সতর্কতা নেই। আবার ২৭ মার্চ থেকে বাড়তে পারে বর্ষণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সতর্কতা।