২০২৫ সালের শেষদিনও কাঁপুনি ধরাচ্ছে শীত। আজ মরশুমের শীতলতম দিন। শহরের পারদ নামল ১১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। হাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে শেষবার ১১ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। আবহাওয়া দফতর বলছে শীতের এই দাপট জারি থাকবে রাজ্যজুড়ে। নতুন বছরের শুরুতে কেমন থাকবে রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক।