জাঁকিয়ে শীতের 'কাউন্টডাউন' শুরু। উইকেন্ডেই শীতের কামড় টের পেতে চলেছে বঙ্গবাসী। একথা আমরা বলছি না, বলছে আলিপুর আবহাওয়া অফিসই। ঘূর্ণিঝড়ের মেঘ কেটেছে। তাই আপাতত আর কোনও বাধা নেই। এবার শীতের দাপিয়ে ব্যাটিংয়ের পালা। আগামী চারদিনে ২-৪ ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উইকেন্ডে ১৫ এর নীচেও নামতে পারে কলকাতার তাপমাত্রা। সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কমে ১২-১৩ ডিগ্রি হতে পারে। নিজের কানেই শুনুন ঠিক কি বলছেন আবহাওয়াবিদ