রাজ্যজুড়ে কি তবে শীতের বিদায়? আলিপুর আবহাওয়া দফতর বলছে, চড়ছে পারদ। ভোরের দিকে হালকা কুয়াশা। বেলা বাড়লে রোদের দাপট। কনকনে ঠান্ডার বদলে এখন শুধুই শিরশিরানি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার পর্যন্ত তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গে অবশ্য এখনই শীত কমছে না। পাহাড়ে ঠান্ডার রেশ থাকবে আরও কিছুদিন। সরস্বতী পুজোয় কি তবে গরম? আশঙ্কার কিছু নেই। সরস্বতী পুজোর সময় আবহাওয়া থাকবে এক্কেবারে মনোরম। না শীত, না গরম। আকাশ মূলত পরিষ্কার। বাসন্তী রঙের পাঞ্জাবি বা শাড়ি পরে ঠাকুর দেখার জন্য একদম পারফেক্ট ওয়েদার।