১০ সেকেন্ড! মাত্র ১০ সেকেন্ডেই ধ্বংসস্তূপ হিরোশিমা। আকাশে উঁকি দেয় সেই কুখ্যাত ‘মাশরুম’ ক্লাউড। চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে যায় হাজার হাজার প্রাণ। কারও গায়ের চামড়া পুড়ে ছাই। কেউ বা বাষ্প হয়ে মিশে যান বাতাসে। ১৯৪৫ সালের ৬ আগস্টের সেই দুঃসহ স্মৃতি ফিরে এল।