Dev Marriage Plan: কবে বিয়ে দেব-রুক্মিণীর? জানিয়ে দিলেন সুপারস্টারের বাবা

সফল অভিনেতা-প্রযোজক আবার রাজনীতির কাজও দক্ষ হাতে সামলে নেন তিনি। প্রেমিক হিসাবেও মন্দ নয় সে। কিন্তু বয়স ৪৩ হলেও কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি, সেই খবর কেউ জানেন না। কথা হচ্ছে টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর দেবকে নিয়ে।

Advertisement
কবে বিয়ে দেব-রুক্মিণীর? জানিয়ে দিলেন সুপারস্টারের বাবাছেলের বিয়ে নিয়ে কী বললেন দেবের বাবা?
হাইলাইটস
  • কথা হচ্ছে টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর দেবকে নিয়ে।

সফল অভিনেতা-প্রযোজক আবার রাজনীতির কাজও দক্ষ হাতে সামলে নেন তিনি। প্রেমিক হিসাবেও মন্দ নয় সে। কিন্তু বয়স ৪৩ হলেও কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি, সেই খবর কেউ জানেন না। কথা হচ্ছে টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর দেবকে নিয়ে। যিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন, সেই খবর কেউই জানে না। তবে এই বিষয়ে মুখ খুললেন দেবের বাবা ও বোন। তাঁরাই জানিয়ে দিলেন দেব কবে বিয়ে করবেন। 

কিছুদিন আগেই দক্ষিণ কলকাতায় বুটিক খুলেছেন দেবের বোন দীপালি। আর সেই বুটিক উদ্বোধনে উপস্থিত ছিলেন দেবের বাবা গুরুপদ অধিকারী। এসেছিলেন ইধিকাও। আর স্বাভাবিকভাবে বাবাকে পেয়ে সংবাদমাধ্যমরা ছেলের বিয়ের কথা জিজ্ঞাসা করবেন না, তা কী করে হয়। দেবের বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে তাঁর বাবা বেশ দার্শনিক ভঙ্গিতে উত্তর দেন। দেবের বাবা গুরুপদ অধিকারী বলেন, জন্ম, মৃত্যু আর বিবাহ-এই তিনটি বিষয় কবে হবে, তা কেউ কোনোদিন আগেভাগে বলতে পারে না।

ছবি সৌজন্যে: ফেসবুক

না, দেবের বিয়ে যে কবে তা পরিবারের কেউই জানে না। এর আগে দেব তাঁর বিয়ে নিয়ে একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন যে তাঁকে বিয়ের জন্য মা-বাবা চাপ দেন তবে এখন আর তাঁরা অভিনেতাকে বলা ছেড়ে দিয়েছেন। তবে দেব আপাতত বিয়ে থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন। কিন্তু একদিন তো তাঁকে এই বেলতলায় আসতেই হবে, সে কথাও তিনি জানিয়েছেন। যদিও প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর বিয়ে হয়ে দুই সন্তানও হয়ে গেল। কিন্তু দেব এখনও ব্যাচেলরই। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কেরিয়ারের শুরুতে বেশ কয়েক বছর শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে প্রেম ছিল দেবের। যদিও তা ভেঙে যায়। শোনা যায়, দেব সংসার পাততে রাজি ছিলেন না। আর শুভশ্রী চেয়েছিলেন বিয়ে করে সংসার পাততে। এরপর বেশ কিছু বছর পর, রুক্মিণীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা-তৃণমূল সাংসদ। দেব-রুক্মিণীর সম্পর্কের বয়সও বেশ অনেকদিনের। মাঝে তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেলেও, বার বার তা খারিজ করেছেন দেব ও রুক্মিণী। যদিও দেব একেবারে ব্যক্তিগত পরিসরে গিয়ে বিয়ে করতে চান। একেবারে সাদামাটা বিয়ে হবে তাঁর, এটাই ইচ্ছা। 

Advertisement

সব মিলিয়ে বলা যায়, দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে জল্পনা থাকলেও, বাস্তবে এখনই কোনো নির্দিষ্ট পরিকল্পনার কথা সামনে আসেনি। তাই ভক্তদের আরও কিছুটা অপেক্ষা করতেই হবে এই জনপ্রিয় জুটির ‘বিগ ডে’-র জন্য।

POST A COMMENT
Advertisement