Advertisement

Kolkata

Chorbagan Stampede Incident এ 'রেফার' খোঁচা Kunal এর, দায়িত্ব বোঝালেন Sharadwat Mukherjee, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?

18 Oct 2026

চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো প্যান্ডেলে পদপিষ্টের ঘটনায় জখমদের প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে অ্যাডমিট করানো হলেও, পরে তাঁদের স্থানান্তর করানো হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। এই 'রেফার' প্রসঙ্গে রাজ্য সরকারের দিকে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। যার জবাব দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। কী বললেন শারদ্বত মুখোপাধ্যায়? শুনে নিন।

 অষ্টমীতে কলকাতায় বৃষ্টি হবে? কেমন থাকবে ২৩ জেলার আবহাওয়া? জেনে নিন

অষ্টমীতে কলকাতায় বৃষ্টি হবে? কেমন থাকবে ২৩ জেলার আবহাওয়া? জেনে নিন

18 Oct 2026

প্রথম সপ্তমীতে কলকাতা-সহ জেলায় জেলায় চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি।সপ্তমীর দ্বিতীয় দিনেও আবহাওয়া দফতরের তরফ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে সোমবার অষ্টমী। পুজোর আনন্দে বৃষ্টিপাত বাধা হয়ে দাঁড়াবে কি না, এখন সেই দিকেই নজর বাংলার। তবে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে। আলিপুর আবহাওয়া দফতরের ১৮ অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার, ১৯ অক্টোবর এবং মঙ্গলবার, ২০ অক্টোবর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে।

Chorbagan Stampede Incident এ পুজো কমিটির কর্তা-সহ ধৃতদের তোলা হল আদালতে, ১০ দিনের পুলিশ হেফাজত

18 Oct 2026

চোরবাগান সর্বজনীনের বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সপ্তমীর সন্ধ্যায় ওই পুজো মণ্ডপে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। এই ঘটনায় গিরিশ পার্ক থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠান হয়।

বৃষ্টি, অন্ধকার প্যান্ডেল আর শয়ে শয়ে কালো মাথা... চোরবাগানের সেই বিভীষিকা মুহূর্তের ফটো
photo icon

বৃষ্টি, অন্ধকার প্যান্ডেল আর শয়ে শয়ে কালো মাথা... চোরবাগানের সেই বিভীষিকা মুহূর্তের ফটো

18 Oct 2026

শনিবার সন্ধ্যায় কলকাতার চোরবাগান দুর্গাপুজো প্যান্ডেলে ভারী বৃষ্টি ও বিপুল জনসমাগমের কারণে পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় ১৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে একটি বিশেষ তদন্তকারী দল (SIT)।

আজ, দ্বিতীয় সপ্তমীতেও কি বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

আজ, দ্বিতীয় সপ্তমীতেও কি বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

18 Oct 2026

এ বছর ২ দিন সপ্তমী। শনিবার প্রথম সপ্তমীর দিন সন্ধ্যায় প্যান্ডেল হপিং কিছুক্ষণের জন্য ভেস্তে দিয়েছিল বৃষ্টি। শুধু তাই নয় চোরবাগানের মণ্ডপে ভয়াবহ বিপর্যয় ঘটে এই বৃষ্টির মধ্যেই। দ্বিতীয় সপ্তমীতে কেমন থাকবে আবহাওয়া?

'কখনও কখনও একটু গাফিলতির জন্য এরকম হয়ে যায়,' Chorbagan Stampede Incident নিয়ে মন্তব্য Dilip Ghosh এর

18 Oct 2026

চোরবাগানের ঘটনায় মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট করে বললেন যে গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। মন্ত্রী বলেন, 'এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা মাঝে মধ্যে হয়ে থাকে ঠিকই, কারণ বড় বড় মণ্ডপগুলিতে অগুণিত মানুষ ভিড় জমায়। গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে।' তবে মন্ত্রী এও জানিয়েছেন যে এই ঘটনা অনভিপ্রেত হলেও পুজো উদযাপন চলবে, নজর রাখতে হবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে।

'পুজোয় আর কোনও VIP পাসের লাইন থাকবে না,' Chorbagan Stampede Incident এর পর নির্দেশ CM Suvendu Adhikari-র

18 Oct 2026

চোরবাগানের পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী।সঙ্গে এ-ও জানালেন, এবার থেকে পুজোয় আর কোনও VIP পাসের লাইন থাকবে না। অভিযোগ মূলত অস্থায়ী হোমগার্ডদের বিরুদ্ধেই উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ওদের নামের তালিকা চেয়েছি। বিগত ২ বছর ধরে ডিউটি করে এবার তৃতীয়বার ডিউটি করছে অধিকাংশই। বাংলা বুঝতেই পারে না।' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্যান্ডেলের ভিতর পদপিষ্টের ঘটনা ঘটেনি। এন্ট্রি ও এক্সিট পয়েন্টে এমনটা হয়েছে।

দেখা যাবে না সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইট অ্যান্ড সাউন্ড, চেতলা অগ্রণী সহ কোন কোন প্যান্ডেল বন্ধ?

দেখা যাবে না সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইট অ্যান্ড সাউন্ড, চেতলা অগ্রণী সহ কোন কোন প্যান্ডেল বন্ধ?

18 Oct 2026

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার শহরের একের পর এক বড় পুজো মণ্ডপ পরিদর্শন করছে কলকাতা পুলিশের টিম। দেখা যাবে না সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইন্ড অ্যান্ড সাউন্ড, চেতলা অগ্রণী সহ কোন কোন প্যান্ডেল বন্ধ?

Chorbagan Stampede এ আহতদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল কেন? প্রশ্ন Kunal Ghosh এর

18 Oct 2026

চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো প্যান্ডেলে পদপিষ্টের ঘটনায় জখমদের গতকাল কলকাতা মেডিক্যাল কলেজে অ্যাডমিট করানো হলেও, এদিন সকালে তাঁদের স্থানান্তর করানো হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। এই বিষয় নিয়ে প্রশ্ন তুললেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। এরপরেই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক কুণাল ঘোষ।

'প্যান্ডেলের ভিতর কোনও ঘটনা ঘটেনি,' চোরবাগানে কী হয়েছিল? কার গাফিলতি? বললেন শুভেন্দু

'প্যান্ডেলের ভিতর কোনও ঘটনা ঘটেনি,' চোরবাগানে কী হয়েছিল? কার গাফিলতি? বললেন শুভেন্দু

18 Oct 2026

চোরবাগানের পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, কার গাফিলতি ছিল, তা নিয়েও ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী।

চোরবাগানে ১৯ জন মৃত কারা? নাম, ঠিকানা জানা গেল

চোরবাগানে ১৯ জন মৃত কারা? নাম, ঠিকানা জানা গেল

18 Oct 2026

Chorbagan Stampede Death: চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃতদের নাম, ঠিকানা সামনে এল। প্রবীণ ব্যক্তি থেকে শুরু করে কিশোরদেরও পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

Advertisement