বর্তমানে বিশ্বজুড়ে অনেক দেশে বিক্ষোভ চলছে। ফ্রান্সে বড় আকারের বিক্ষোভ চলছে, যেখানে অগ্নিসংযোগ ও দোকানপাট লুটের অসংখ্য ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রবিবার X-পোস্টের মাধ্যমে ভারতের বিক্ষোভকারীদের লক্ষ্য করে কটাক্ষ করেছেন।
মুম্বইয়ের পালাভা সিটি, ডোম্বিভলির প্রবাসী বাঙালি অ্যাসোসিয়েশনের দ্বাদশ বর্ষের দুর্গাপুজোয় এবার থিমের চমক। এবারের থিম 'গ্রামবাংলা'। পুজোমণ্ডপ খড়ের চাল দিয়ে তৈরি হয়েছে। সঙ্গে চলছে মালদার গম্ভীরা শিল্পীর নাচ, সোনাঝুরির হাট আর গিল্ডের বইমেলা। ভোড আর সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে জমজমাট আরব সাগরের পাড়ে প্রবাসী বাঙালিদের দুর্গাপুজো।
প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে তাঁর বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে, তিনি তাঁর সহকর্মী নির্বাচন কমিশনারদের পরামর্শ উপেক্ষা করে কমিশনের অভ্যন্তরে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলো তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছে। কিন্তু আপনি কি জানতেন যে তাঁর দুই মেয়ে এবং জামাইও প্রশাসনিক উচ্চ পদে রয়েছেন।
মাত্র কিছুদিন আগেই রেল কর্মচারীদের জন্য ৭৮ দিনের বোনাস ঘোষণা করা হয়েছিল। এখন ডাক কর্মচারীদের জন্য ৬০ দিনের বোনাস ঘোষণা করা হয়েছে।
ভারতে বর্ষা শেষ। তবে বায়ুপ্রবাহের দিক বদলানোর সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণের একাধিক অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টির আরও এক পর্ব। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর তফাত কোথায়?
ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে যাচ্ছিলেন ২৫ জন যাত্রী। কোটা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের পাশে উল্টে গেল বাস। ১৫ ফুট গভীর একটি নয়ানজুলিতে গিয়ে পড়ে। অন্তত আটজন ভক্ত প্রাণ হারান। আরও ১৭ জন আহত। দেখুন ঘটনাস্থল থেকে ভিডিও।
'বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছি'। নেহা বোরার এই ভাইরাল মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন অভিনেতা প্রকাশ রাজ। তাঁর কথায়,'আমরা ক্ষমতার বদল চাই। তবে গান্ধীর পথে'।
শর্তসাপেক্ষ জামিনে ছাড়া পেলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার বাড়ির কাছ থেকে তাঁকে আটক করেছিল পুলিশ।
গুজরাতের জুনাগড়ের ভবনাথ এলাকায় চিতাবাঘের হানায় আতঙ্ক। আশ্রমের বেঞ্চে বসে মোবাইল দেখছিলেন তিনজন। তাঁদের একেবারে পাশ থেকে আচমকাই একটি কুকুরকে তুলে নিয়ে গেল চিতাবাঘ। চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
যদিও শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে, শিশুদের ক্ষেত্রে ইন্টারনেটের অপব্যবহার রুখতে দরকার কড়া নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক। অনলাইনে যৌন অত্যাচার থেকে সুরক্ষিত রাখা ও শিশু যৌনতা মূলক সব কন্টেন্ট দ্রুত সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকে সরানোর মতো পদক্ষেপ দরকার।
রাজধানী দিল্লির বুকে বাঙালির দুর্গাপুজোর ঐতিহ্য বহু বছরের। সেই ঐতিহ্যের অন্যতম সাক্ষী মন্দির মার্গের কালী বাড়ি। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরে দুর্গাপুজো শুরু হয়েছিল ১৯৩১ সালে। চলতি বছর ১০৫ বছরে পা দিল এই পুজো। আজ দুর্গাপুজোর সপ্তমীতে ঢাক, কাঁসর, ঘণ্টার আওয়াজে উৎসবের আমেজে মেতে উঠেছে কালীবাড়ি চত্বর। দিল্লিতে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে নিউ দিল্লি কালী বাড়ির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।