Advertisement

Amrita Roy: নদিয়ায় মৃত কর্মীর বাড়িতে গেলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়

নদিয়ায় মৃত বিজেপি কর্মী হাফিজুল শেখের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। নদিয়ার কালীগঞ্জে অজ্ঞাত দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। মৃতের নাম হাফিজুল শেখ। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় চায়ের দোকানে হাফিজুল শেখকে গুলি করে হত্যা করা হয়। তাঁর মাথায় গুলি লাগে। নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, বিজেপি করায়, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং নিহত, উভয়েরই অপরাধের রেকর্ড রয়েছে। মূল অভিযুক্ত শনাক্ত হলেও তাকে এখনও গ্রেফতার করা যায়নি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
POST A COMMENT