ভারতে যা জ্বালানি আছে তা আরও কতদিন চলবে? বড় খবর দিল কেন্দ্র

দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। ফের জানাল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বুধবার জানান, বর্তমানে ভারতের কাছে প্রায় দুই মাসের জন্য পর্যাপ্ত ক্রুড অয়েল মজুত রয়েছে।

Advertisement
ভারতে যা জ্বালানি আছে তা আরও কতদিন চলবে? বড় খবর দিল কেন্দ্র  দেশে ক্রুড অয়েল মজুত আছে, জানাল কেন্দ্র
হাইলাইটস
  • দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই
  • ফের জানাল কেন্দ্রীয় সরকার

দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। ফের জানাল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বুধবার জানান, বর্তমানে ভারতের কাছে প্রায় দুই মাসের জন্য পর্যাপ্ত ক্রুড অয়েল মজুত রয়েছে। পাশাপাশি দেশের রিফাইনারিগুলি সর্বোচ্চ সক্ষমতায় কাজ করছে এবং খুচরো বাজারে জ্বালানি ঘাটতির কোনও খবর পাওয়া যায়নি।

সুজাতা শর্মা বলেন, 'ভারতের ক্রুড ইনভেন্টরি যথেষ্ট রয়েছে। আগামী দুই মাসের জন্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে সরকার সবরকম ব্যবস্থা নিয়েছে। রিফাইনারিগুলি অপ্টিমাল ক্যাপাসিটিতে চলছে এবং কোথাও জ্বালানি সঙ্কটের রিপোর্ট নেই।'

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম গত দু’মাসে প্রায় ৭০ ডলার থেকে ১০০ ডলারের ওপরে উঠে গেলেও দেশের গ্রাহকদের জন্য পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়নি। 
শর্মার কথায়, 'আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি হলেও দেশীয় বাজারে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।' 

সরকার ১০০ শতাংশ জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে বলেও জানান তিনি। বিশেষ করে সিএনজি পরিবহন খাতেও পর্যাপ্ত সরবরাহ বজায় রয়েছে। পাশাপাশি পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) নেটওয়ার্ক সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এলপিজি সরবরাহ নিয়েও আশ্বস্ত করেছে কেন্দ্র। শর্মা জানান, ভারতে এলপিজি আমদানির উপর নির্ভরতা প্রায় ৬০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি বেঞ্চমার্কের দাম ৫২২ ডলার থেকে বেড়ে ৭৮০ ডলারে পৌঁছেছে, অর্থাৎ প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। 

তিনি বলেন, 'দেশে এলপিজি ডিস্ট্রিবিউটরদের কাছে কোথাও ড্রাই আউটের ঘটনা ঘটেনি। বর্তমানে ৯২ শতাংশ বুকিং অনলাইনে হচ্ছে এবং গতকালই প্রায় ৬০ লক্ষ ডেলিভারি সম্পন্ন হয়েছে।' 

POST A COMMENT
Advertisement