CBSE পরীক্ষার প্রশ্নপত্রে কিউআর কোড ঘিরে নতুন বিতর্ক, এবার চলে এল ‘অরি’-র ভিডিও

৩০ মার্চ ক্লাস টুয়েলভের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের কিউআর কোড স্ক্যান করেছিল পরীক্ষার্থীরা। তার পরই সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ Orhan Awatramani (অরি)-র সার্চ পেজ চলে আসে। এই দাবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও ও পোস্ট।

Advertisement
CBSE পরীক্ষার প্রশ্নপত্রে কিউআর কোড ঘিরে নতুন বিতর্ক, এবার চলে এল ‘অরি’-র ভিডিও সিবিএসই কিআর কোডে অরি
হাইলাইটস
  • CBSE পরীক্ষার প্রশ্নপত্রে কিউআর কোড ঘিরে নতুন বিতর্ক
  • এবার চলে এল ‘অরি’-র ভিডিও

সিবিএসই (CBSE) বোর্ডের পরীক্ষা সাধারণত নম্বর ও ফলাফলকে কেন্দ্র করেই শিরোনামে থাকে। কিন্তু ২০২৬ সালের পরীক্ষার জেরে এবার তা আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথমে অঙ্ক পরীক্ষার কিউআর কোড স্ক্যান করে ছাত্রছাত্রীরা পেয়েছিলেন 'Never Gonna Give You Up' গানের ভিডিও। আর এবার ইতিহাস পরীক্ষার কিউআর কোড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

৩০ মার্চ ক্লাস টুয়েলভের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের কিউআর কোড স্ক্যান করেছিল পরীক্ষার্থীরা। তার পরই সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ Orhan Awatramani (অরি)-র সার্চ পেজ চলে আসে। এই দাবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও ও পোস্ট।

সংবাদমাধ্যমের যাচাইয়ে জানা গেছে, ইতিহাস পরীক্ষার SET 1 ও SET 3—উভয় প্রশ্নপত্রের কিউআর কোড স্ক্যান করলে অরির সম্পর্কিত সার্চ রেজাল্টই দেখা যাচ্ছে। 

অন্যদিকে, অরিও নিজে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি নিজেই প্রশ্নপত্রের কিউআর কোড স্ক্যান করছেন। ভিডিওতে তিনি বলেন, 'এটা তো আমার স্বপ্ন! আমি সিবিএসই পরীক্ষার প্রশ্নপত্রে আছি।' ভিডিওটির ক্যাপশন ছিল—'CBSE paper is the new phuljadi packet।'

আগেও ঘটেছে এমন ঘটনা

এর আগে, ৯ মার্চ অনুষ্ঠিত অঙ্ক পরীক্ষার কিউআর কোড স্ক্যান করে বহু ছাত্রছাত্রী পৌঁছে গিয়েছিলেন Rick Astley-এর বিখ্যাত গানের ভিডিওতে। সেই ঘটনাও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। তখন সিবিএসই জানিয়েছিল, প্রশ্নপত্রের কিউআর কোড মূলত নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়, যাতে প্রশ্নপত্রের সত্যতা যাচাই করা যায়। কোনও বিনোদনমূলক কনটেন্ট দেখানোর জন্য নয়।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ঘটনাগুলি মজার হলেও এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নও। এত বড় একটি জাতীয় পরীক্ষায় ব্যবহৃত প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই নতুন ঘটনা নিয়ে সিবিএসইর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

POST A COMMENT
Advertisement