রাজ্যসভায় এবার পিতৃত্বকালীন ছুটির পক্ষে বড় সওয়াল করলেন আপ সাংসদ রাঘব চড্ডা। তাঁর দাবি, পিতৃত্বকালীন ছুটি আইনসিদ্ধ করা হোক দেশে। সরকারি অফিসে তা মিললেও অধিকাংশ বেসরকারি সংস্থায় এই নিয়ে কোনও নির্দিষ্ট আইন নেই। এই ছুটি সকলের আইনি অধিকারের মধ্যে পড়া উচিত বলেই মনে করছেন রাঘব। তিনি বলেন, 'একজন মা ৯ মাস গর্ভে সন্তানকে পালন করেন। তারপর অসম্ভব কষ্ট সহ্য করে তার জন্ম দেন। কিন্তু সন্তানের দেখভাল করার দায়িত্ব কেন শুধু তাঁর উপরই দেওয়া হবে? শুভেচ্ছা যখন দু'জনকেই জানানো হচ্ছে তখন পিতৃত্বকালীন ছুটি নিয়ে সন্তানের দেখভাল বাবারাও কেন করবেন না?'
Raghav Chadha Urges Legal Paternity Leave in India