সংসদে চলছে বাজেট অধিবেশন। আজ, সোমবার এই অধিবেশনে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী ও দেশে জ্বালানির সঙ্কট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আমরা এখন চেষ্টা করছি, যাতে অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজগুলো নিরাপদে ভারতে পৌঁছানো নিশ্চিত করা। আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। হরমুজ প্রণালীতে আটকে পড়া আমাদের অনেক জাহাজ ইতিমধ্যেই দেশে ফিরে এসেছে।"