Advertisement

শীতলা মন্দিরে পদপিষ্টে মৃত্যু মিছিলের ঠিক আগের মুহূর্তের VIDEO

বিহারের নালন্দায় এক মন্দিরে পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট জনই মহিলা। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। ভিড় এবং হুড়োহুড়িতে অন্তত ছ’জন আহত হয়েছেন। নালন্দা জেলার বিহার শরিফ এলাকায় ওই শীতলা মন্দিরে মঙ্গলবার প্রচুর ভক্তের ভিড় হয়েছিল। ভিড়ের মধ্যেই পদপিষ্টের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলের কিছু ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে মন্দির চত্বরের ভিতরে বহু মানুষের ভিড় হয়েছে। কী কারণে এই পদপিষ্টের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল কি না, তা-ও জানা যায়নি। কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার।

TAGS:
Advertisement
POST A COMMENT