Vastu Tips For Money: মাসের শেষেও পকেট ফাঁকা হবে না, উপচে পড়বে ভাঁড়ার; লক্ষ্মীলাভের সহজ টোটকা জানুন

Vastu For Money: অর্থের আয় ও ব্যয় বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এখানে বুধের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর পাশাপাশি শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের অবস্থানও দেখতে হবে। তবেই আপনি আপনার সঞ্চয়ের হিসাব করতে পারবেন।

Advertisement
মাসের শেষেও পকেট ফাঁকা হবে না, উপচে পড়বে ভাঁড়ার; লক্ষ্মীলাভের সহজ টোটকা জানুনমাসের শেষেও টাকা থাকবে পকেটে

Vastu For Money: মাসকাবারি বাজারের ফর্দ মেলাতে না মেলাতেই পকেটে টান? আয়ের অঙ্ক মন্দ নয়, অথচ মাসের শেষ সপ্তাহ আসতেই নাজেহাল দশা অনেকের। কেন এমন হয়? জ্যোতিষশাস্ত্র বলছে, এর নেপথ্যে রয়েছে গ্রহের কারসাজি। আপনার জন্মকুণ্ডলীর ষষ্ঠ ঘর সঞ্চয়ের খবর দেয় আর একাদশ ঘর নিয়ন্ত্রণ করে আয়ের পথ। কিন্তু মুশকিল হয় তখন, যখন আয়-ব্যয়ের নিয়ন্ত্রক বুধ দুর্বল হয়ে পড়ে। শুধু বুধ নয়, ভাঁড়ার উপচে পড়তে শুক্র, বৃহস্পতি এবং মঙ্গলের শুভ দৃষ্টিও সমান জরুরি।

সঞ্চয়ের বাধা কোথায়?
জ্যোতিষীদের মতে, কুণ্ডলীতে বুধের অবস্থান টালমাটাল হলে টাকা ধরে রাখা দায়। আবার শুক্রের প্রবল প্রভাব থাকলেও বিলাসিতায় দেদার খরচ হয়ে যায়। এছাড়া বাস্তু দোষে ভুল জায়গায় টাকা রাখলেও পকেট ফাঁকা হতে সময় লাগে না। তবে বুধ বা বৃহস্পতি যদি তুঙ্গে থাকে, তবে সঞ্চয় নিয়ে চিন্তা করতে হয় না। এমনকি শনি যদি ধনগৃহের সহায় হয়, তবে ব্যাঙ্ক ব্যালেন্স দেখে আপনি নিজেই অবাক হবেন।

লক্ষ্মী ফেরানোর সুলুকসন্ধান:
টাকা বাঁচাতে সবার আগে রান্নাঘর পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাস্তু মতে, আলমারি বা লকার সর্বদা উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা শুভ। একটি হলুদ কাপড়ে গোটা হলুদ বেঁধে রান্নাঘরে রাখলে অর্থাগম বাড়ে। এছাড়া বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক ওজনে পান্না বা পোখরাজ ধারণ করলে ফল মিলবে হাতেনাতে। প্রতি শনিবার সামর্থ্য অনুযায়ী দুঃস্থদের মুদ্রা দান করলেও কাটবে গ্রহের গেরো। মনে রাখবেন, উপার্জনের একটি ক্ষুদ্র অংশ দান করলে তবেই ঘরে থিতু হন মা লক্ষ্মী।
 

 

POST A COMMENT
Advertisement